মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন? – বর্ণমালা টেলিভিশন

মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ৬:২৩ 102 ভিউ
ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবদানের জন্য শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। নরওয়ের নোবেল কমিটির মতে, তিনি দেশের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন এবং সামরিকীকরণের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। গুরুতর হুমকি ও বিরোধে তিনি এখনো আচ্ছন্ন আছেন। শুধু তাই নয়, মাচাদো ভেনেজুয়েলায় নিজের দেশেই আত্মগোপনে রয়েছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়া মাচাদো ১৯৬৭ সালে কারাকাসে জন্মগ্রহণ করেন। ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলে স্নাতক এবং অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। ১৯৯২ সালে তিনি ‘অ্যাথেনিয়া ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন, যা পথশিশুদের কল্যাণে কাজ করে। রাজনীতিতে প্রবেশের আগে ‘সুমাতে’ ভোট পর্যবেক্ষণ সংস্থা প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন এবং ২০১২ সালে ‘ভেন্তে ভেনেজুয়েলা’ রাজনৈতিক দল গড়ে তোলেন। মাদুরো সরকারের বিরুদ্ধে ২০১৪ সালে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার পর রাজনৈতিক নিপীড়নের শিকার হন। উদার অর্থনৈতিক সংস্কার, সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণ এবং দরিদ্রদের কল্যাণমূলক কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন। ২০২৩ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক বাছাইয়ে মনোনীত হলেও নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পাননি। সহকর্মী অ্যাডমান্ডো গঞ্জালেসকে সমর্থন দিয়ে দেশের স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অবদান রেখেছেন। কঠোর দমন, গ্রেপ্তার এবং হুমকির মাঝেও দেশে আত্মগোপনে থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মাচাদো তিন সন্তানের জননী। জীবন ও নিরাপত্তার হুমকির কারণে তার সন্তানরা বিদেশে বসবাস করছেন। মানবাধিকার রক্ষায় তার অবদানের জন্য তিনি ‘ভাচলাভ হাভেল হিউম্যান রাইটস প্রাইজ’ ও ‘সাখারভ প্রাইজ’সহ বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। মাচাদোর জীবন ও সংগ্রাম প্রমাণ করে যে, গণতন্ত্রের জন্য ধৈর্য, সাহস ও আত্মত্যাগই সবচেয়ে বড় শক্তি। আর সেটিই তার জীবনে শান্তি এনে দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি