মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ আগস্ট, ২০২৫
৬:৪৮ পূর্বাহ্ণ
143 ভিউ

মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ৬:৪৮ 143 ভিউ
মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভোজের আয়োজনকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই নেতা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তবে গণভোজের বিষয়টি আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পুলিশ জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একাত্রিত হয়। একত্রিত হয়ে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে এমন তথ্য ছিলো পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাজী শাহাদাত হোসেন মিঠু এবং জাহিদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন সাংবাদিকদের জানান, নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা