মাথা ও গলার ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি – বর্ণমালা টেলিভিশন

মাথা ও গলার ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১১:১৩ 113 ভিউ
মাথা ও গলার ক্যানসার নিরাময়ের চিকিৎসা খুবই কঠিন। এ স্থানগুলোর কোথাও ক্যানসার হলে রোগীর বাঁচার সম্ভাবনাও অনেক কম। তবে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি ইমিউনথেরাপি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে মিলেছে যুগান্তকারী ফল। যা এই ক্যানসার ফিরে আসাকে বাধা দিয়ে আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে এবং ব্যক্তির ক্যানসারমুক্ত থাকার সময় দ্বিগুণ করে দিয়েছে। রোগীর গড়ে বেঁচে থাকার সময়সীমা উন্নীতি করেছে আড়াই থেকে পাঁচ বছরে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ট্রায়ালের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানিয়েছেন, মাথা ও গলার ক্যানসারের চিকিৎসায় ওই ওষুধটি গত ২০ বছরের মধ্যে প্রথম কোনো সাফল্য। লরা মার্টসন নামে ইংল্যান্ডের ডার্বিশায়ারের এক নারীর ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, তিনি যে এখনো বেঁচে আছেন এটি তার কাছে অবাক করার বিষয়। কারণ ছয় বছর আগে তার জিহ্বার ক্যানসার ধরা পড়লে তাকে বলা হয় তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ক্যানসারটি ওই সময় তার ঘাড় ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল। ক্যানসার চিকিৎসার নতুন পদ্ধতি আবিষ্কারে আন্তর্জাতিক গবেষণার অংশ হিসাবে লন্ডনের ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা ৩৫০ জনের ওপর পেমব্রোলিজুমাব নামের ইমিউনথেরাপি ওষুধটি প্রয়োগ করেন। যা অস্ত্রোপচারের আগে ও পরে দেওয়া হয়। যুক্তরাজ্যে এই ট্রায়ালের নেতৃত্ব দেওয়া প্রফেসর কেভিন হেরিংটন বিবিসিকে জানান, ৩৫০ জন রোগীকে যখন এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয় ঠিক তখনই আরও ৩৫০ জন রোগীকে পুরোনো পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছিল। যাদের সবার মাথা ও গলার এক জায়গায় ক্যানসার হয়েছিল। নতুন পদ্ধতিতে ক্যানসারটি শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?