মণি সিংহের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মণি সিংহের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ১:২১ 12 ভিউ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, আজীবন বিপ্লবী, টংক আন্দোলনের নেতা, মণি সিংহের ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখা কার্যালয়ে বুধবার বৃটিশ বিরোধী এই বিপ্লবীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড ওয়াজিউর রহমান রাফেল ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ, সাবেক সভাপতি কমরেড অ্যাড. শাহাদত হোসেন লাকু, কমিউনিস্ট নেতা কমরেড গোলাম রব্বানী মুসা, কমরেড সুপ্রিয়া দেব, আব্দুল্যাহ আদিল নান্নু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু প্রমুখ। এ সময়, বিপ্লবী কমরেড মণি সিংহের আদর্শে গরিব-মেহনতী মানুষের কল্যাণে নিবেদিত থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহŸান জানানো হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর