ভেনিসে আবেগে কেঁদে ফেললেন ‘দ্য রক’, অস্কারের পথে? – বর্ণমালা টেলিভিশন

ভেনিসে আবেগে কেঁদে ফেললেন ‘দ্য রক’, অস্কারের পথে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০০ 79 ভিউ
ইতালির ভেনিসে চলছে ৮২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এই উৎসবে প্রদর্শিত হলো ডোয়াইন জনসনের অভিনীত নতুন চলচ্চিত্র ‘দ্য স্ম্যাশিং মেশিন’। সিনেমা প্রদর্শনের পর দর্শকরা ১৫ মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান অভিনেতা ও তার টিমকে। ৫৩ বছর বয়সী ডোয়াইন জনসন এই আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন। এই করতালির সময় ভেনিস উৎসবে এখন পর্যন্ত দীর্ঘতম রেকর্ড হিসেবে ধরা হয়েছে। সিনেমায় জনসনকে দেখা যাবে বাস্তব জীবনের কিংবদন্তি কুস্তিগির মার্ক কেরের চরিত্রে। নব্বইয়ের দশকে দুইবারের ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়নের জীবনের উত্থান-পতন, লড়াই এবং মানসিক দ্বন্দ্বকে ঘিরে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। পরিচালক বেনি সাফদি সিনেমাটি নির্মাণ করেছেন। মার্ক কেরের প্রেমিকা ডন স্ট্যাপলসের চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। সিনেমার প্রদর্শনী শেষে পরিচালক বেনি সাফদি মঞ্চে উঠে ডোয়াইন ও এমিলিকে জড়িয়ে ধরেন। তিনজনই আবেগ সামলাতে পারেননি। দর্শকদের মধ্যে উপস্থিত আসল মার্ক কেরও আবেগে কেঁদে ফেলেন। এই মুহূর্তটি ভেনিস চলচ্চিত্র উৎসবের একটি স্মরণীয় এবং আবেগঘন মুহূর্তে পরিণত হয়েছে। ঠিক যেমনটি চার বছর আগে ব্রেন্ডান ফ্রেজারের ‘দ্য হোয়েল’ প্রদর্শনীতে হয়েছিল, যা তাকে অস্কার এনে দিয়েছিল। ধারণা করা হচ্ছে, ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার মাধ্যমে ডোয়াইন জনসনও অস্কারের প্রার্থী হতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের দাম বাড়ল স্বর্ণের, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস