ভুয়া পরিচয়ে প্রেম, বিয়ে করতে এসে টিকটকার ধরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫
১১:৪৮ পূর্বাহ্ণ
159 ভিউ

ভুয়া পরিচয়ে প্রেম, বিয়ে করতে এসে টিকটকার ধরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৪৮ 159 ভিউ
সেনাসদস্য পরিচয়ে বরিশালের মেয়ে সুইটিকে বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ময়মনসিংহের টিকটকার শান্ত। টিকটকে পরিচয়ের মাধ্যমে প্রেমের পর বৃহস্পতিবার রাতে এক তরুণীকে বিয়ে করতে আসলে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। গ্রেফতার শান্ত মুরগির খাবার বিক্রির দোকানের কর্মচারী। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা শান্ত টিকটকে নিজেকে সেনাসদস্য হিসাবে পরিচয় দিতেন। ওসি মিজানুর রহমান বলেন, শান্ত সেনাবাহিনীর নকল লোগো খচিত গেঞ্জি ও মাস্ক কিনে তা পরে ভিডিও ও ছবি টিকটকে প্রচার করে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন। তা বিশ্বাসযোগ্য করতে সেনাসদস্যের নেমপ্লেট ছাড়া ভিডিওতে নিজের ছবি বসিয়ে তা মেয়েদের কাছে পাঠাত। এরপর তরুণীদের বিশ্বাস অর্জন করতে ভুয়া সেনাসদস্যের কার্ড বানিয়ে তরুণীদের কাছে পাঠাতেন শান্ত। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রস্তাব দিত। বরিশালে বিয়ে করতে আসার আগে তিনি ১৬ জুন বাগেরহাটের এক মেয়েকে বিয়ে করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী