ভারত সফরে রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, কেন? – বর্ণমালা টেলিভিশন

ভারত সফরে রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:২৭ 68 ভিউ
ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বুধবার (৮ অক্টোবর) মুম্বাইয়ের যশ রাজ স্টুডিও পরিদর্শনকালে তিনি ঘোষণা করেন যে যশ রাজ ফিল্মসের নতুন তিনটি সিনেমার প্রকল্প ব্রিটেনে ৩ হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান তৈরি করবে। এই ছবিগুলোর শুটিং ২০২৬ সালের শুরুতে ব্রিটেনে শুরু হওয়ার কথা রয়েছে। স্টারমার এ সময় যশ রাজ পরিবারের পুত্রবধূ রানি মুখার্জিসহ বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এই অংশীদারি ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং দুই দেশের জনগণেরও সুবিধা হবে।” যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি এই চুক্তিতে সন্তোষ প্রকাশ করে বলেন, “ব্রিটেন সবসময়ই আমাদের কাছে খুব স্পেশাল। আমাদের আইকনিক ছবি, যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)-এর শুটিং ওখানে হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আমাদের স্টুডিওতে এসে এই চুক্তিতে সই করায় আমরা সম্মানিত।” তিনি আরও জানান, ডিডিএলজে-এর ৩০ বছর উদযাপন ব্রিটেনে হবে এবং তাঁরা বর্তমানে ব্রিটেনে ‘কাম ফল ইন লাভ’ ছবির ইংরেজি নাটকের সংগীত প্রযোজনা করছেন। এই ঘোষণার ফলে ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিক খুলবে বলে মনে করছেন উভয় পক্ষ। এটি কেবল নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে না, বরং সৃজনশীল বিনিময়ের ক্ষেত্রেও নতুন প্রেরণা জোগাবে। সূত্র: রিপাব্লিক ওয়ার্ল্ড

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি