ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ জুলাই, ২০২৫
৬:৪৬ অপরাহ্ণ
263 ভিউ

ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ৬:৪৬ 263 ভিউ
ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সাম্প্রতিক সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে গত মে মাসে ওই সংঘাত থামে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। এ সময় যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ওই তথ্য জানান তিনি। ট্রাম্প জানান, গত এপ্রিলে কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির হলে ওই পরিস্থিতি শান্ত হয়। তবে কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তা উল্লেখ করেননি ট্রাম্প। এর আগে পাকিস্তানও দাবি করে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতের দাবি, পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে তারা। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা পরে সংঘাতে রূপ নেয়। গত ৭ মে ভারতীয় বিমানবাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বিমান, ক্ষেপণাস্ত্র ও গোলা ছোড়া হয়। এতে অনেক মানুষ নিহত হন। ট্রাম্প এর আগে দাবি করেন, তাঁর উদ্যোগেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ১০ মে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে আমেরিকা। তবে ভারত এমন দাবি প্রত্যাখ্যান করে জানায়, দিল্লি ও ইসলামাবাদের মধ্যে যে সমস্যাই থাকুক, অবশ্যই দ্বিপক্ষীয়ভাবে সমাধান করতে হবে, এখানে বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত