ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি – বর্ণমালা টেলিভিশন

ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৫ 68 ভিউ
যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের চার মাস পর এবার একই পথে হাঁটল মেক্সিকো। দেশটি এশিয়ার বেশ কয়েকটি দেশের নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ আমদানি শুল্ক অনুমোদন করেছে। ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ যেসব দেশের সঙ্গে মেক্সিকোর কোনো বাণিজ্যচুক্তি নেই, তারা এর প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবে। খবর এনডিটিভির। ঘোষণা অনুযায়ী, নতুন শুল্কহার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। জাতীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে। মেক্সিকোর সরকারি নথি অনুযায়ী, শুল্ক আরোপ করা হয়েছে— অটোপার্টস, লাইট কার, পোশাক, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি, খেলনা, টেক্সটাইল, আসবাব, জুতা, চামড়াজাত পণ্য, কাগজ, কার্ডবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেইলার, কাচ, সাবান, সুগন্ধি ও কসমেটিকসসহ বহু পণ্যে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্ক ভারতের প্রায় এক বিলিয়ন ডলারের রপ্তানি সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। বিশেষভাবে ক্ষতির মুখে পড়বে ভারতের বৃহৎ গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফক্সওয়াগন, হুন্ডাই, নিসান ও মারুতি সুজুকি বেশি ঝুঁকিতে। গাড়ির ওপর আমদানি শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৫০% করায় ভারতের সবচেয়ে বড় রপ্তানি খাতগুলোর একটি বড় ধাক্কা খাবে। এ নিয়ে ভারতের অটোমোবাইল শিল্প সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলেছে, শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ভারতের গাড়ি রপ্তানিতে সরাসরি প্রভাব ফেলবে। আমরা চাই ভারত সরকার মেক্সিকোর সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসুক। মেক্সিকো বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রপ্তানি বাজার। দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের পরই দেশটির অবস্থান। তাই এত বড় শুল্ক বৃদ্ধি ভারতীয় রপ্তানিকারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে বিশ্লেষকদের মত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প