ভারতের বয়কটের ডাককে পাত্তা দিল না আজারবাইজান

ভারতের বয়কটের ডাককে পাত্তা দিল না আজারবাইজান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:৪৪ 114 ভিউ
ভারতের বয়কট হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আজারবাইজানের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস-এর প্রধান ড. আহমেদ শাহীর ওগলু। পাকিস্তানের প্রতি আজারবাইজানের সমর্থনের জেরে নয়াদিল্লির ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি বলেন, ‘ভ্রাতৃত্বের মূল্যে কখনও আপস করা যায় না।’ বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এক্স-এ (সাবেক টুইটার) দেয়া বার্তায় ড. ওগলু বলেন, ‘যারা আজারবাইজানকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও বয়কটের মাধ্যমে হুমকি দিতে চাইছেন, তাদের ইতিহাস ভালো করে পড়া উচিত! এই জাতি কখনও চাপের কাছে মাথানত করেনি। আমরা ন্যায়সংগত লড়াইয়ে আমাদের ভাই পাকিস্তানের পাশে আছি, এবং কোনো রাজনৈতিক হুমকিই আমাদের অবস্থান বদলাতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আজারবাইজান কখনও নিজের স্বার্থে ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। প্রতিটি বয়কট আমাদের আরও শক্তিশালী করে তোলে। আমরা এমন এক জাতি, যারা নিজেদের অর্থনীতি ও রাজনৈতিক স্বাধীনতা একযোগে রক্ষা করে।’ ভারতের কিছু পর্যটন সংস্থা ও লবি আজারবাইজানের বিরুদ্ধে বয়কট এবং নিষেধাজ্ঞার ডাক দেওয়ার পরই এই মন্তব্য করেন ড. ওগলু। তিনি বলেন, ‘সম্ভবত ভ্রমণ ও চাল রপ্তানির ক্ষেত্রে সাময়িক প্রভাব পড়বে, কিন্তু সম্মান ও ভ্রাতৃত্ব চিরন্তন। পাকিস্তান যদি আমাদের পাশে না দাঁড়াত, তবে আমরা নিজেদের মুখোমুখি হতে পারতাম না। আজারবাইজান কখনও ভ্রাতৃত্ব বিক্রি করে না!’ এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের প্রতি আজারবাইজানের প্রকাশ্য সমর্থনের জেরে ভারতীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম লাইভমিন্ট জানিয়েছে, আজারবাইজান ও তুরস্কে ভারতীয় পর্যটকদের বুকিং ৫০ শতাংশ কমে গেছে এবং আগের বুকিংগুলোর ২৫০ শতাংশ বাতিল হয়েছে। মেক মাই ট্রিপ সূত্রে জানা গেছে, আজারবাইজান ও তুরস্কগামী নতুন বুকিং ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে ইজিমাই ট্রিপ এবং ইক্সিগো-এর মতো ট্রাভেল প্ল্যাটফর্মগুলো ওই দুই দেশে ভ্রমণ সংক্রান্ত সমস্ত সেবা স্থগিত করেছে। ভারতের জাতীয়তাবাদী মনোভাবের সঙ্গে সংহতি জানিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর