ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৯ – বর্ণমালা টেলিভিশন

ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ | ৬:৪৯ 48 ভিউ
প্রতিবেদন মতে, আজ শনিবার (১ নভেম্বর) ভোরে রাজ্যের কাশিবুগ্গায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দিরের প্রবেশপথে অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুহূর্তের মধ্যে পদদলনের ঘটনা ঘটে। মন্দিরের প্রবেশ ও প্রস্থান ছিল মাত্র একটি পথ, যা দুর্ঘটনার মাত্রা আরও বাড়ায়। মন্দির প্রাঙ্গণ থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে যাচ্ছেন। পরে প্রাঙ্গণের বিভিন্ন স্থানে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা প্রাণহীনদের বাঁচানোর চেষ্টা করেন। সরকারি সূত্রে জানা গেছে, মন্দির কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে আগে থেকে অতিরিক্ত ভিড়ের বিষয়ে অবহিত করেনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার নির্দেশ দেন এবং স্থানীয় কর্মকর্তাদের ত্রাণ কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বেসরকারি কর্তৃপক্ষ পরিচালিত মন্দিরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার তদন্তেরও ঘোষণা দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ