ভাঙাচোরা রাস্তায় তুরাগে দুভোর্গের শেষ নেই – বর্ণমালা টেলিভিশন

ভাঙাচোরা রাস্তায় তুরাগে দুভোর্গের শেষ নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:০৫ 124 ভিউ
গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর তুরাগের রাস্তাঘাটগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে প্রধান সড়ক থেকে শুরু করে এলাকার অলিগলি কাদাপানিতে পরিণত হয়েছে। ফলে চরম দুর্ভোগ নিয়ে চলাফেরা করছেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার তুরাগের রানাভোলা, বাউনিয়া, বাদালদি, উলুদাহ ও তাফালিয়া এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুরাগের ৫২ ও ৫৩নং ওয়ার্ডের রাস্তাগুলোর সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এলাকার রাস্তাঘাটে চলাচল করাই দায় হয়ে পড়েছে। ডিএনসিসি ৫২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত তুরাগের বাদালদি এলাকার বাসিন্দা মেহেদি হাসান জানান, এলাকার ভিতরের রাস্তার কথা কি বলব বাউনিয়া থেকে উলুদাহ চলাচলের মেইন রোড আজ এক যুগেরও বেশি সময় ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এ রাস্তায় চলতে আমাদের যে কষ্ট হয় এটা কাকে বলব? যারা আগে ক্ষমতায় ছিল তারা এলাকার রাস্তাঘাট ঠিক করতে কোনো ভূমিকাই রাখেননি। ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ডভুক্ত তুরাগের অপর এলাকা রানাভোলার বাসিন্দা ফজলে রাব্বি জানান, ১২ বছর ধরে আমরা কষ্টে আছি। বৃষ্টি হলেই এক হাঁটু পানির নিচে থাকি আমরা রানাভোলা ৩ নম্বর রোডের বাসিন্দারা। আশপাশের রাস্তাগুলোতে সংস্কার কাজ হলেও অজানা কারণে শুধুমাত্র আমাদের এ রোডটি সংস্কার বঞ্চিত রয়ে গেছে। রানাভোলা ৩নং রোডের বাসিন্দা মোবারক হোসেন বলেন, বৃষ্টি হওয়া মানেই আমাদের দুর্ভোগ। বৃষ্টির পানি নামাতে প্রতিবারই আমরা লোক ভাড়া করে আনি। এখানে রাস্তা-ড্রেন কিছুই নাই। সড়কে জলাবদ্ধতার একই সমস্যা ৫২ নম্বর ওয়ার্ডের তাফালিয়া এলাকায়ও। স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, ভাঙা রাস্তা, জলাবদ্ধতা এবং কাদাপানি আমাদের সারা বছরের সমস্যা। তাফালিয়া থেকে বাউনিয়া যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। আমাদের চলতে ফিরতে খুব অসুবিধা হচ্ছে। কাউন্সিলর না থাকায় সমস্যার কথা কাউকে বলতেও পারছি না। এমন পরিস্থিতিতে দ্রুত ডেনেজ ও সড়ক সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তুরাগের বাসিন্দাদের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয় রোজায় পানির গুরুত্ব ঈদ বাজারে ফের অসাধু চক্রের কারসাজি