ভয়েস অব আমেরিকায় সর্বোচ্চ ছাঁটাই – বর্ণমালা টেলিভিশন

ভয়েস অব আমেরিকায় সর্বোচ্চ ছাঁটাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ June, ২০২৫ | ১১:৫১ 138 ভিউ
আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ভয়েস অব আমেরিকা ও এর মূল প্রতিষ্ঠানের ৬৩৯ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ব্যয়ে কাঁটছাটের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার ট্রাম্প নেতৃত্বাধীন সরকার ছাঁটাইয়ের এ ঘোষণা দেয়। গত মার্চ থেকে এ পর্যন্ত সম্প্রচার মাধ্যম ও এর মূল প্রতিষ্ঠানের এক হাজার ৪০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ১৯৪২ সালে নাৎসি প্রোপ্রাগাণ্ডা ঠেকাতে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠা করা হয়। ওই সময় সম্প্রচার মাধ্যমটির প্রতিপাদ্য ছিল, ‘ইউ ব্রিং ইউর ভয়েস ফ্রম আমেরিকা’। ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)। সবশেষ ছাঁটাইয়ের পর প্রতিষ্ঠানটিতে মাত্র ২৫০ জন কর্মী অবশিষ্ট থাকবে। সারাবিশ্বে গণতন্ত্রের মান বজায় রাখতে সম্প্রচার মাধ্যমটি কাজ করে আসছে। শুক্রবার ছাঁটাইয়ের কথা জানিয়ে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা কারি লেক বলেন, ‘কয়েক দশক ধরে আমেরিকান করদাতাদের এমন একটি সংস্থাকে অর্থায়ন করতে বাধ্য করা হচ্ছে যা অকার্যকর। এখন সময় এটি শেষ করার।’ ডজনখানেক ভাষায় প্রকাশিত ভয়েস অব আমেরিকা প্রতি সপ্তাহে ৩৬০ মিলিয়ন লোকের কাছে পৌঁছায় বলে ২০১৯ সালে কংগ্রেসে বলেছিলেন ইউএসএজিএমের তৎকালীন সিইও জন লাসিং। গত মার্চে হোয়াইট হাউজ সম্প্রচার মাধ্যমটি নিয়ে একটি বিবৃতিতে দেয়। এতে ভয়েস অব আমেরিকা প্রোপ্রাগান্ডা চালানোয় অভিযুক্ত করা হয়। পাশাপাশি সম্প্রচার মাধ্যমটি বামপন্থিদের কথা বলে দাবি করা হয়। ওই বিবৃতিতে ভয়েস অব আমেরিকাকে ‘দ্য ভয়েস অব র‌্যাডিকাল আমেরিকা’ আখ্যা দেওয়া হয়। গার্ডিয়ান বলছে, স্নায়ু যুদ্ধের সময় সম্প্রচার মাধ্যমকে জনসাধারণের কাছে পৌঁছানোর বাহন হিসেবে ধরতো যুক্তরাষ্ট্র। এ ছাঁটাই আমেরিকার কৌশল থেকে নিজেদের সরে আসার বড় প্রতীক। গত বৃহস্পতিবার ভয়েস অব আমেরিকায় কাজ করা ফার্সি ভাষার সাংবাদিকদের ইসরাইল-ইরান সংঘাত কভারেজ করার কথা বলে। এর পরের দিনই ট্রাম্প প্রশাসন থেকে ছাঁটাইয়ের ঘোষণা এলো। ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালাবে ভয়েস অব আমেরিকার সাংবাদিকরা। এতে নেতৃত্ব দেবেন সাংবাদিক প্যাটসি উইদাকুসওয়ারা, জেসিকা জেরিয়াট ও কেট নিপার। এক বিবৃতিতে তারা বলেন, ‘ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত ৮৩ বছরের স্বাধীনচেতা সাংবাদিকতাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে গণতন্ত্র ও মার্কিন আদর্শের বিচ্যুতি ঘটবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন