বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে মিছিল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ মে, ২০২৫
১০:৩২ পূর্বাহ্ণ
124 ভিউ

বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:৩২ 124 ভিউ
তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় ২৮ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপির তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রাজধানীর নয়াপল্টনের সমাবেশে এদিন ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের প্রায় ১৫ লাখ তরুণ অংশ নেবে। এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনগুলো। প্রস্তুতির অংশ হিসেবে সোমবার বিকালে নয়াপল্টন এলাকায় বৃষ্টিতে ভিজে মিছিল করে নেতাকর্মীরা। যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। দৈনিক বাংলা মোড় থেকে শুরু করে ফকিরাপুল হয়ে নয়াপল্টন পার্টি অফিসের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেতাকর্মীরা নির্বাচনী রোডম্যাপ ও নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় গোলাম মাওলা শাহীন বলেন, দেশকে বাঁচাতে, দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশ পরিচালনায় গণতন্ত্রের বিকল্প নাই। আর গণতন্ত্রের জন্য নিবাচনেরও বিকল্প নাই। তাই যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা আসবে, বিনিয়োগ আসবে, বেকার জীবনের অবসান ঘটবে। তিনি বলেন, এবারের অঙ্গীকার, নির্বাচিত সরকার। তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে দেশের তরুণ সমাজ আজ ভোটাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন। বিগত দুই যুগ ধরে ফ্যাসিবাদ সরকার তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। স্বৈরশাসকের পতনের পর এবার সেই অধিকার আবারো ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করলেও কোন কোন মহলের ষড়যন্ত্রে এখনো অন্ধকারে পুরো জাতি। এর থেকে মুক্তির জন্য আগামীতে আন্দোলনের প্রয়োজন পড়লে তারা সেই আন্দোলনে ঝাপিয়ে পড়বেন বলেও অঙ্গীকার করেন গোলাম মাওলা শাহীন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ