বিসিবির বোর্ড সভা শনিবার, গুরুত্ব পাবে যে বিষয়গুলো – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ মে, ২০২৫
১০:৪১ পূর্বাহ্ণ
143 ভিউ

বিসিবির বোর্ড সভা শনিবার, গুরুত্ব পাবে যে বিষয়গুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:৪১ 143 ভিউ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বোর্ড সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। আগামী ৩১ মে’র এই সভা থেকে আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর আগে বোর্ড সভা শুরুর আগে ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ হলে তা স্থগিত করা হয়। এরপর জরুরি সভা ডাকা হয়েছিল অনলাইনে। তবে সেটা ছিল অডিট রিপোর্টকেন্দ্রিক। এবারের সভায় রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা। মূলত বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনে নেওয়া হতে পারে সবার মত। নতুন করে কমিটি গঠন হতে পারে এদিন। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু হলেও ক্লাবগুলোর বাধায় তা আটকে যায়। এছাড়া দুর্নীতির ইস্যুতে দুদকের অনুসন্ধান নিয়ে আলোচনা হতে পারে সভাতে। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অনিয়ম করে আসা ১৮টি ক্লাব নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক অনুমোদন আসতে পারে। ওয়ানডে ও টেস্ট অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ