বিপুল মাদক-অস্ত্রসহ ‘ডি কোম্পানি’র ২ সদস্য গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

বিপুল মাদক-অস্ত্রসহ ‘ডি কোম্পানি’র ২ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১০:৫১ 102 ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী দল (কিশোর গ্যাং) ‘ডি কোম্পানি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (২৮ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় র‌্যাব-১১র ব্যাটেলিয়ান সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। মধ্যরাতে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি দল। ওই বাসা থেকে বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, দুটি ছুরি ও দুটি চাপাতি জব্দ করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার চরকাশীপুর এলাকার মৃত ইমরানের ছেলে বাপ্পী (২৯) এবং পশ্চিম মাসদাইর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. ইমরান (৩০)। র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, গ্রেফতার হওয়ারা দুজন ‘ডি কোম্পানি’ নামে ফতুল্লা এলাকায় সক্রিয় একটি কিশোর অপরাধী দলের সদস্য। গ্রেফতার বাপ্পীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে। বর্তমান সময়ে কিশোর গ্যাং, গ্যাং কালচার, উঠতি বয়সি ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের মারামারি করা বহুল আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজন খুন হয়েছেন। এই গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। গত আগস্ট থেকে এ পর্যন্ত র‌্যাব কিশোর গ্যাং লিডারসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে বলে জানান তিনি। এ কিশোর অপরাধী দলের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরও আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে বলে জানান এইচএম সাজ্জাদ। অভিযানে গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয় রোজায় পানির গুরুত্ব ঈদ বাজারে ফের অসাধু চক্রের কারসাজি ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের