বিপিএল শুরুর সময় জানাল বিসিবি – বর্ণমালা টেলিভিশন

বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ | ১০:৫৫ 52 ভিউ
বিপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা–কল্পনার শেষ হলো অবশেষে। বহুদিন ধরে ধুঁকতে থাকা প্রস্তুতি–পরিকল্পনার ভেতর অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং সমর্থকেরা। আজ সেই অপেক্ষার ইতি ঘটিয়ে আসরের সূচি, নিলাম তারিখ থেকে শুরু করে দলসংখ্যা—সবকিছু একসঙ্গে পরিষ্কার করে দিল বিপিএল গভার্নিং কাউন্সিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়। আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে ১৬ জানুয়ারি। এর আগে ৩০ নভেম্বর বিকেল তিনটায় বসবে বহুল প্রতীক্ষিত প্লেয়ার্স ড্রাফট। সেখানে ৫০০’র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করলেও শেষ পর্যন্ত ২৫০ জনকে বাছাই করেছে বিসিবি—এ তথ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন গভার্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু। বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’ এবারের আসরে দল থাকবে মোট ছয়টি। দীর্ঘদিন পর নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে—নোয়াখালী এক্সপ্রেস। এর মালিক দেশ ট্রাভেলস। অন্য পাঁচ দল হলো: রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস ঢাকা ক্যাপিটালস – চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) সিলেট টাইটান্স – ক্রিকেট উইথ সামি চট্টগ্রাম রয়্যালস – ট্রায়াঙ্গাল সার্ভিস রাজশাহী ওয়ারিয়র্স – নাবিল গ্রুপ নতুন দল যুক্ত হওয়ায় ছয় দলের প্রতিযোগিতায় জমে উঠবে লড়াই, বিশেষ করে ড্রাফটেই দেখা মিলতে পারে বেশ কিছু বড় নামের। এখন চোখ ৩০ নভেম্বরের নিলামের দিকে—কোন দল কাকে নেয়, কোথায় বাজি ধরে; আর ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া আসরে কারা ছড়াবে আলো—তা নিয়েই শুরু হলো নতুন করে উত্তাপ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি