বিটিভির ঈদ আয়োজন ‘আনন্দমেলায়’ এবার থাকছে বড় চমক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুন, ২০২৫
১১:০৭ পূর্বাহ্ণ
179 ভিউ

বিটিভির ঈদ আয়োজন ‘আনন্দমেলায়’ এবার থাকছে বড় চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১১:০৭ 179 ভিউ
ঈদ মানেই আনন্দ। ঈদু মানেই খুশি। আর প্রতিটি ঈদে দর্শকদের আনন্দ ও খুশিতে মেতে উঠতে দুটি ম্যাগাজিন অনুষ্ঠান করে থাকে বিটিভি। আর দর্শকরাও তা দেখতে মুখিয়ে থাকেন। তবে এবার তারকাবহুল এমন ‘আনন্দমেলা’ অনুষ্ঠান আগে কখনো দর্শকরা দেখেননি। বিটিভি সবসময় ‘ইত্যাদি’ ও ‘আনন্দমেলা’ অনুষ্ঠান করে থাকে। প্রতি বছরই ঈদের এ দুই অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের তারকাদের মেলা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘আনন্দমেলা’র ইতিহাসে সব রেকর্ড ভেঙে রচিত হতে যাচ্ছে এবার নতুন এক ইতিহাস। যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ অন্যান্য তারকার মেলা বসবে। রুপালি পর্দায় রাজত্ব করার পাশাপাশি এবারই প্রথম ‘আনন্দমেলা’য় নেচে-গেয়ে মাত করতে যাচ্ছেন দেশের কিং খান। সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় এবারের ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। প্রযোজকরা বলেছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে প্রথমবারের মতো দেখা যাবে ‘আনন্দমেলা’য়। তিনি ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফরম্যান্সের পাশাপাশি আলাপচারিতায় মেতে উঠবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন তিশা। তার সঙ্গে থাকছেন অভিনেতা ইন্তেখাব দিনার। বৈচিত্র্যময় এ আয়োজনে শাকিব খান ছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিন নৃত্য পরিবেশনা। আর এতে অংশগ্রহণ করেছেন— আনিকা কবির শখ, সামিরা খান মাহি ও মীম চৌধুরী। এ ছাড়া কাজী নজরুলের আরেকটি গান ‘আমি পূরব দেশের পুরনারী’র সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন এ তিন তারকা। এবারের আনন্দমেলার আয়োজনে রয়েছে আরও একটি বড় চমক। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের গানটি। সেই সঙ্গে থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা। এ ছাড়া থাকছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। ওহে শ্যাম, প্রেমের বাক্স ও দয়াল গানের কোলাজে নেচেছেন পূজা চেরী। অন্যদিকে দীঘি নেচেছেন মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি গানের সঙ্গে। আবার ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে আরেকটি গেম শো। যেখানে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির, নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত আরচার বন্যা আক্তার। আরও থাকছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব। ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’ নিয়ে চারটি মজার নাটিকা। যেখানে অংশগ্রহণ করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, শুভাশিস ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। সেই সঙ্গে থাকছে দর্শকদের জন্য বিশেষ পর্ব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা