বিচ্ছেদ নিয়ে যা বললেন নয়নতারা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ জুলাই, ২০২৫
১০:৫৫ পূর্বাহ্ণ
132 ভিউ

বিচ্ছেদ নিয়ে যা বললেন নয়নতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১০:৫৫ 132 ভিউ
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবারের কারণ একেবারেই ব্যক্তিগত। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে, ভেঙে যেতে চলেছে নয়নতারা ও তার স্বামী পরিচালক বিগনেশ শিবানের সংসার। তিন বছর আগে প্রেমের পরিণতি হিসেবে বিগনেশকে বিয়ে করেছিলেন নয়নতারা। চলতি বছর চতুর্থ বিবাহবার্ষিকীতে পা দিয়েছেন এই তারকা দম্পতি। তবে সম্প্রতি নয়নতারার ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া কয়েকটি বার্তা যেন ভক্তদের মনে সন্দেহের বীজ বুনে দেয়। এক স্টোরিতে তিনি লেখেন, “বোকাকে বিয়ে করা ভুল।” অন্য একটিতে আবার ছিল, “পুরুষেরা কখনো পরিণত হয় না।” আরেক পোস্টে নয়নতারার স্পষ্ট কথা, “আমাকে একা থাকতে দাও, আমি ক্লান্ত।” এই তিনটি বার্তা মিলিয়ে অনেকেই ধরে নেন, নয়নতারা ও বিগনেশের দাম্পত্যে ফাটল ধরেছে। গুঞ্জন ছড়িয়ে পড়ে, এই তারকা দম্পতির সংসার বুঝি আর টিকছে না। তবে এই জল্পনার মধ্যেই নয়নতারা আবারও আলোচনায় আসেন একটি ছবি পোস্ট করে। ছবিতে দেখা যায়, সবুজ ঘাসে চাদর পেতে শুয়ে রয়েছেন বিগনেশ, আর তার পিঠের ওপর বসে আছেন নয়নতারা। দুজনেই ভাবনায় ডুবে। ক্যাপশনে নয়নতারা লেখেন, ‘আমরা যখন আমাদের নিয়ে পাগলাটে নিউজ দেখি, এটা আমাদের তখনকার প্রতিক্রিয়া।‘ এই এক বাক্যেই দ্বারা যেন নয়নতারা সব গুঞ্জনের জবাব দিয়ে দেন। নেটিজেনরা ধরে নিচ্ছেন, এই পোস্টের মাধ্যমে তিনি আসলে বিচ্ছেদের জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। ২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক নয়নতারার। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে। বর্তমানে নয়নতারার হাতে রয়েছে বিভিন্ন ভাষার ৯টি সিনেমার কাজ। এর মধ্যে তামিল ও মালায়ালাম ভাষার দুটি সিনেমার শুটিং ইতোমধ্যেই শেষ, বাকি ৭টি সিনেমার কাজ চলছে পুরোদমে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত