নিউজ ডেক্স
আরও খবর
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার
‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’
রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক
পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট
ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা
বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী তাসনিম (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি মামলা করা হয়।
সোমবার (২৫ মে) দিবাগত রাতে বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তাসনিম বন্দর এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে।
ভুক্তভোগী শিশুর মা জানান, সোমবার তার মেয়ে স্থানীয় এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে তাসনিম অন্য একটি শিশুকে দিয়ে কৌশলে তার মেয়েকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। পরে সেখানে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করা হয়।
বাড়ি ফেরার পর রাতে শিশুটির রক্তপাত শুরু হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে শিশুটি ঘটনার বিস্তারিত জানায়। অভিযুক্ত কিশোর ঘটনাটি কাউকে জানালে ছাদ থেকে ফেলে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত তাসনিমকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]