বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ আগস্ট, ২০২৫
৬:৪৩ পূর্বাহ্ণ
131 ভিউ

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ | ৬:৪৩ 131 ভিউ
উয়েফা সুপার কাপের বর্তমান ফরম্যাটে বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীদের মধ্যকার এক ম্যাচের বদলে এবার চার দলের প্রতিযোগিতায় রূপ দিতে চায় তারা—যার ভেন্যু হতে পারে যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্য। বর্তমানে সুপার কাপ বছরে একবার হয়, যেখানে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন। প্রস্তাবিত পরিকল্পনায় যুক্ত হতে পারে কনফারেন্স লিগ জয়ীসহ অন্য ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপাধারীরাও। একাধিক ম্যাচ নিয়ে আয়োজিত এই নতুন টুর্নামেন্ট হতে পারে মৌসুম শুরুর ‘কার্টেন রেইজার’। উয়েফার পরিকল্পনায় টুর্নামেন্টটি প্রথমবারের মতো ইউরোপের বাইরে আয়োজনের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বড় স্টেডিয়ামগুলো সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে। সম্প্রতি উয়েফা সভাপতি আলেক্সান্ডার চেফেরিন জানিয়েছেন, ইউরোপের বড় ক্লাব ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন ‘সম্ভব’। স্পেন ইতোমধ্যেই ২০২০ সাল থেকে চার দলের সুপার কাপ সৌদি আরবে আয়োজন করছে। এবারের সুপার কাপ ফাইনাল হচ্ছে ইতালির উদিনের স্টাদিও ফ্রিউলিতে, যেখানে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও টটেনহ্যাম হটস্পার। ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুই ছিল এবারের একমাত্র বিডার—যা ইউরোপের কিছু শহরের অনাগ্রহের প্রমাণ বলে মনে করছেন অনেকে। প্রথম উয়েফা সুপার কাপ অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে আয়াক্স ও এসি মিলানের মধ্যে। তখন এটি দুই লেগে আয়োজন করা হতো, যা ১৯৯৮ সাল থেকে একক নিরপেক্ষ ভেন্যুতে চলে আসে। নতুন ফরম্যাটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী মিডিয়া রাইটস বিডিং রাউন্ডের আগে। অনুমোদন মিললে ২০২৬-২৭ মৌসুমেই চার দলের সুপার কাপ অভিষেক হতে পারে—যা সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের বাইরে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ