ফ্লোটিলা থেকে আটক ফরাসি এমপিরা অনশনে – বর্ণমালা টেলিভিশন

ফ্লোটিলা থেকে আটক ফরাসি এমপিরা অনশনে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৭:৪৮ 87 ভিউ
ফিলিস্তিনের গাজামুখী ত্রাণ ফ্লোটিলায় অংশ নেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া চারজন ফরাসি বামপন্থী পার্লামেন্ট সদস্য (এমপি) অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাঁদের দল। ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউড রোববার এই ঘোষণা দেয়। ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্সইনফোকে জানান, আটক এমপির—জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো—কঠিন পরিস্থিতিতে রয়েছেন। তিনি বলেন, তাঁদের সঙ্গে আইনজীবীর ও ফরাসি কনসালের সংক্ষিপ্ত যোগাযোগ হয়েছে। ওব্রি অভিযোগ করেন, তাঁদের একেকটি সেলে ১০ জনের বেশি মানুষকে রাখা হয়েছে এবং পানির নাগাল পাওয়া কষ্টকর। ফ্রান্স আনবাউড শনিবার ঘোষণা করে, এই চারজন ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। ওব্রি ফরাসি কর্তৃপক্ষের কাছে আটক নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "এখন ফ্রান্সের জন্য সত্যিকারের পদক্ষেপ নেওয়ার সময়।" ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো থেকে যাঁদের আটক করেছে, তাঁদের মধ্যে ৩০ জন ফরাসি নাগরিক রয়েছেন। ৪৫টি জাহাজের ওই বহর গাজায় অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল। ফ্রান্স আনবাউডের নেতা জঁ-লুক মেলঁশো আটক নাগরিকদের ফেরত পাঠানোয় বিলম্বের জন্য ফরাসি সরকারের নিন্দা করেছেন। অন্যদিকে, মাখোঁ সরকারের সাবেক মন্ত্রী ও বর্তমান ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নাথালি লুইজো পাল্টা মন্তব্য করে বলেছেন, ফ্রান্স তার নাগরিকদের কনসুলার সুরক্ষা দিতে যা করা দরকার, তা-ই করছে। তবে তিনি ফ্রান্স আনবাউডের ফ্লোটিলায় অংশগ্রহণকে 'উদ্বেগজনক' আখ্যায়িত করে এটিকে 'আত্মপ্রচারের কৌশল' হিসেবে সন্দেহ প্রকাশ করেন। সূত্র: এএফপি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে