ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ২ ফিলিস্তিনি নিহত – বর্ণমালা টেলিভিশন

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৬:৩১ 52 ভিউ
আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এবার মধ্য গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করে নিয়েছে। খবর আলজাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ বুধবার (৫ নভেম্বর) সকালে মধ্য গাজায় পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। দাবি করেছে, ওই ফিলিস্তিনিরা এমনভাবে সেনাদের দিকে এগিয়ে আসছিল যে তা তাৎক্ষণিক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধবিরতির পর গাজার বেশিরভাগ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। কিন্তু কিছু এলাকায় তারা ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। ওই সব এলাকায় ফিলিস্তিনিদের না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর এ অবস্থানের সীমানাকে হলুদ রেখা বলে চিহ্নিত করা হচ্ছে। আজকের ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে, হলুদ রেখা অতিক্রম করায় সৈন্যরা ব্যবস্থা নিতে বাধ্য হয়। অভিযুক্তদের দেখা পাওয়ার পরপরই তাদের নিশ্চিহ্ন করা হয়েছে। ১০ অক্টোবরের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কয়েক ডজন ফিলিস্তিনি তথাকথিত হলুদ রেখা লঙ্ঘন করার জন্য বা খুব কাছে আসার জন্য নিহত হয়েছে। ইসরায়েল তার বাহিনীকে যে রেখার পিছনে প্রত্যাহার করেছে তার নাম দিয়েছে ‘হলুদ রেখা’। এই রেখার অবস্থান সম্পর্কে খুব কম তথ্য দেওয়া হয়েছে। এমনকি কোথাও কোথাও কেবল মাটিতে খুঁটি গেড়ে চিহ্নিত করা হচ্ছে। এ রেখা ফিলিস্তিনিদের জন্য আরেকটি মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান