ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন! – বর্ণমালা টেলিভিশন

ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৩৯ 42 ভিউ
চলতি বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। কিছুদিন আগে আসন্ন এই মেগা ইভেন্টের টিকিটের দাম প্রকাশ করেছিল ফিফা। যা অন্য যে কোনো আসরের চাইতে অনেক বেশি। এ নিয়ে কম সমালোচনার মুখেও পড়তে হয়নি। এরই মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, বিশ্বকাপ নিয়ে ‘অবিশ্বাস্য’ সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে নাকি ১০৪টি ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গেছে! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএনবিসিকে ইনফান্তিনো জানান, প্রায় ৭০ লাখ টিকিটের বিপরীতে চার সপ্তাহে ৫০৮ মিলিয়ন তথা ৫০ কোটি ৮০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। তিনি বলেন, জানুয়ারিতে মূল বিক্রয় পর্বে ২০০টিরও বেশি দেশ থেকে আবেদন এসেছে। যদিও তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। সমালোচকদের একাংশের প্রশ্ন—এত বিপুল আবেদন কি ‘বট’ বা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এসেছে কি না? ফিফা সেই অভিযোগ নাকচ করে বলেছে, প্রতিটি আবেদনই ‘স্বতন্ত্রভাবে যাচাই করা হয়েছে।’ প্রথমবারের মতো ইনফান্তিনো বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে তথ্য দিলেও কোন ম্যাচে কত আবেদন পড়েছে—সেই পূর্ণ চিত্র পরিষ্কার করেননি। তার দাবি, প্রতিটি ম্যাচই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। যদিও পরে ফিফার একটি সূত্র জানায়, ইনফান্তিনো আসলে বলতে চেয়েছেন—সব ম্যাচই বিক্রি হয়ে যাবে বলে তাদের প্রত্যাশা। কিছু টিকিট শেষ মুহূর্তের বিক্রির জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন! বিশ্বকাপ থেকে বিদায়ের পর মুখ খুললেন অস্ট্রেলিয়ার কোচ ফিফা সভাপতি বলেন, ‘এ রকম কিছু আমরা আগে কখনও দেখিনি, অবিশ্বাস্য।’ এদিকে, সমর্থক সংগঠনগুলো টিকিটের দামকে ‘অতিরিক্ত’ বলে উল্লেখ করেছিল এবং পুনঃবিক্রয় সাইটগুলোতে ইতোমধ্যে রেকর্ড দামে টিকিট বিক্রি হচ্ছে। এ বিষয়েও কথা বলেন ইনফান্তিনো। তিনি বলেন, ‘আমার মনে হয় এটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন হওয়ার কারণেই এমন হচ্ছে।’ ইনফান্তিনো ধারণা দেন, প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই বিশ্বকাপ থেকে ফিফার আয় হবে প্রায় ১১ বিলিয়ন ডলার বা তারও বেশি। তিনি বলেন, এই অর্থের প্রতিটি ডলার ফিফার ২১১টি সদস্য দেশে ফুটবল উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান