নিউজ ডেক্স
আরও খবর
যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান
ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা
লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক
ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন
ফিলিস্তিনি বন্দিদের কয়েক ঘণ্টার মধ্যে মুক্তির আভাস ইসরায়েলের
ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি ইসরায়েল থেকেও ফিলিস্তিনি বন্দিদের আগামী কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তির আশা করা হচ্ছে।
জেরুজালেম থেকে বিবিসির সংবাদদাতা টম বেনেট জানিয়েছেন, ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজা থেকে আটক ১ হাজার ৭০০ জনকে মুক্তি দেওয়ার আশা করা হচ্ছে। এর মধ্যে ২২টি শিশুও আছে।
ইসরায়েলের সংবাদ মাধ্যম বলছে, দখলিকৃত পশ্চিম তীরে অফের কারাগার থেকে এসব বন্দিরা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন।
শুক্রবার এসব বন্দিদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের বিচার মন্ত্রণালয়।
যারা মুক্তি পাবেন তাদের জন্য সকাল থেকেই কারাগারের বাইরে তাদের স্বজনরা অপেক্ষা করছেন।
পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরে একশ’ বন্দি মুক্তি পাবেন। তাদের গাজা বা মিশরে পাঠানো হবে। আর একটি ছোট অংশ মুক্তি পাবে পূর্ব জেরুজালেম থেকে।
এদিকে, গাজা থেকে দ্বিতীয় দফায় জীবিত জিম্মিদের মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দফায় তের জনকে হস্তান্তর করেছে হামাস। এ নিয়ে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।