নিউজ ডেক্স
আরও খবর
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট
দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল
আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া
গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র
পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার!
ফরিদা পারভীন লাইফ সাপোর্টে
লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে শিল্পীর বড় ছেলে ইমাম নিমেরী উপল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং সংক্রমণ বেড়ে গেছে। এছাড়া কিডনি জটিলতাও রয়েছে। ফলে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। এজন্য তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক।
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ভুগছেন। গত ২ সেপ্টেম্বর তাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, সার্বিকভাবে তার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে তাকে চারবার আইসিইউতে নেওয়া হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা জটিলতা রয়েছে তার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]