প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয় : অনন্যা পান্ডে – বর্ণমালা টেলিভিশন

প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয় : অনন্যা পান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৮:৩৬ 133 ভিউ
কোটি ভক্তের কাছে যেখানে শাহরুখ খান আদর্শ পুরুষ এবং রোমান্টিক হিরো সেখানে এমন কথা মানতে নারাজ অনন্যা পান্ডে। তিনি শাহরুখকন্যা সুহানা খানের বান্ধবী, যিনি বলিউড বাদশাহকে খুব কাছ থেকে দেখেছেন। সেই অনন্যাই কি না এবার জানালেন, শাহরুখ তাকে ভুল পথে চালিত করেছেন। প্রেম ও সম্পর্ক নিয়ে ভুল শিক্ষা দিয়েছেন। প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ব্যক্তিগত মতামত দিতে গিয়ে অনন্যা বলেন, আমি শাহরুখ খানের সিনেমা দেখে বড় হয়েছি। মনে করতাম এমন এক পুরুষকে আমি জীবনে পেতে চাই, যে আমাকে পাগলের মতো ভালোবাসবে। সে প্রেম-ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। আমি ভুল ছিলাম। কিন্তু পরে জানতে পেরেছি প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয়। সাম্প্রতিককালের ‘আধুনিক সম্পর্ক’ বিষয়ে অনন্যা বলেছেন, এখন অনেক বেশি অ্যাক্সেস। অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করার রাস্তা বেড়ে গেছে। কেউ যদি সংসার করতে না চায়, সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করারও কিছু নেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি