নিউজ ডেক্স
আরও খবর
মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ
শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা
দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী
শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন
স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হবে ছয় দিন, অনলাইনে তিন দিন
প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ‘আপাতত’ স্থগিত
৩ দফা দাবিতে কর্মবিরতিতে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি আপাতত স্থগিত হয়েছে। রোববার রাতে সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ।
মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, “শিক্ষকদের সঙ্গে আগামীকাল বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি আপাতত স্থগিত। তবে অবস্থান কর্মসূচি চলবে।”
শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিশিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাকে রোববার অনেক বিদ্যালয়েই পাঠদান বন্ধ ছিল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৩ লাখ ৮৪ হাজার, আর শিক্ষার্থী এক কোটির মতো। তিন সপ্তাহ পরই তাদের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।