প্রস্তুত আমেরিকা, ক্ষণগণনা শুরু বিশ্বকাপের – বর্ণমালা টেলিভিশন

প্রস্তুত আমেরিকা, ক্ষণগণনা শুরু বিশ্বকাপের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:৩৫ 191 ভিউ
১১ জুন ২০২৫ থেকে ১১ জুন ২০২৬। ঠিক এক বছর পর শুরু হবে ফুটবল বিশ্বকাপ। একাধিক কারণে এটাই ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ। এক, এই প্রথম খেলবে ৪৮টি দেশ। দুই, তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এবারের বিশ্বকাপের যুগ্ম আয়োজক। লিওনেল মেসি যেদিন ২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি তুললেন হাতে, তার ঠিক তিন বছর পাঁচ মাস ২১ দিন পর দ্বারোদ্ঘাটন হবে ২৩তম ফিফা বিশ্বকাপের। ক্ষণগণনা শুরু হয়ে গেছে বুধবার। এদিকে আমেরিকা প্রস্তুত ফুটবলবিশ্বকে একটি স্মরণীয় বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য। ৩০ বছর আগেও ‘ফুটবল’ কিংবা ‘সকার’ ব্যাপকভাবে দর্শকদের আকৃষ্ট করবে, যুক্তরাষ্ট্রে এমন চিন্তাও ছিল অকল্পনীয়। কিন্তু আজ মেজর লিগ সকারের (এমএলএস) কল্যাণে ফুটবল মার্কিন ক্রীড়া সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। তিন দশকের প্রচেষ্টায় মার্কিনিদের ফুটবলপ্রেম অঙ্কুর থেকে প্রস্ফুটিত হয়েছে পত্রপল্লবে। ১৯৯৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। সুতরাং, সাংগঠনিক অভিজ্ঞতায়ও পিছিয়ে নেই তারা। এমএলএস যে মার্কিনিদের ফুটবলমুখী করেছে, এর পেছনে রয়েছে লিওনেল মেসির অশেষ অবদান। এমএলএসের ডিরেক্টর অব কম্পিটিশন আলফনসো মোনডেলো ২০২৬ বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নিয়ে মার্কাকে বলেন, ‘আমাদের দেশে ফুটবলের প্রসারে এমএলএসের অবদান অনস্বীকার্য। আর এমএলএসের এমন পুষ্পিত হয়ে ওঠার পেছনে লিওনেল মেসির কৃতিত্ব অনেকখানি। বলা যায়, মেসি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে এক মাইলফলক।’ ১১ জুন, ২০২৬ মেক্সিকো সিটিতে উদ্বোধন। নিউইয়র্কে ফাইনাল ১৯ জুলাই। তিন দেশের ১৬টি শহরে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা আগের যে কোনো আসরের তুলনায় সর্বোচ্চ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?