প্রয়াণের তিন দশক পর খোলা হলো প্রিন্সেস ডায়ানার টাইম ক্যাপসুল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ আগস্ট, ২০২৫
৬:০২ অপরাহ্ণ
90 ভিউ

প্রয়াণের তিন দশক পর খোলা হলো প্রিন্সেস ডায়ানার টাইম ক্যাপসুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৬:০২ 90 ভিউ
প্রয়াণের তিন দশকেরও বেশি সময় পর অবশেষে খোলা হলো ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার রেখে যাওয়া টাইম ক্যাপসুল। লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতাল ফর চিলড্রেন (জিওএসএইচ)-এ এই ছোট বাক্সটি পুঁতে রাখা হয়েছিল। হাসপাতালের সভাপতি হিসেবেই ডায়ানা ১৯৯১ সালের মার্চে ভ্যারাইটি ক্লাব বিল্ডিংয়ের ভিত্তির নিচে সীসা-আবৃত কাঠের সেই টাইম ক্যাপসুলটি স্থাপন করেছিলেন। সাম্প্রতিক সময়ে শিশুদের জন্য নতুন ক্যান্সার সেন্টার নির্মাণকাজ শুরুর সময় ক্যাপসুলটি বেরিয়ে আসে বলে সিএনএন জানিয়েছে। বুধবার জিওএসএইচের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯১ সালে জন্ম নেওয়া বা ওই সময় হাসপাতালে কর্মরত ছিলেন—এমন কয়েকজন কর্মী মিলেই বাক্সটি উন্মোচন করেন। ভেতরে পাওয়া গেছে নব্বইয়ের দশকের শুরুর জীবনের এক টুকরো প্রতিচ্ছবি। এর মধ্যে ছিল পকেট টেলিভিশন, কাইলি মিনোগের একটি সিডি এবং কিছু গাছের বীজ। ‘ব্লু পিটার’ নামের শিশুতোষ টিভি শোর এক প্রতিযোগিতায় জয়ী হয়েছিল দুই শিশু—সিলভিয়া ফাউলকেস ও ডেভিড ওয়াটসন। তাদের হাতেই ঠিক হয়েছিল ক্যাপসুলের ভেতর কী রাখা হবে। তারা দিয়েছিল কাইলি মিনোগের ‘রিদম অব লাভ’ অ্যালবামের সিডি, একটি ইউরোপীয় পাসপোর্ট, পুনর্ব্যবহৃত কাগজ, পকেট টিভি, নির্বাচিত ব্রিটিশ মুদ্রা, তুষারকণার হলোগ্রাম, কিউ গার্ডেনসের গাছের বীজ ও সৌরশক্তিচালিত ক্যালকুলেটর। এছাড়া ছিল তাদের লেখা চিঠি, দ্য টাইমস পত্রিকার একটি কপি এবং প্রিন্সেস ডায়ানার একটি ছবি। আর্কাইভ কর্মকর্তারা জানিয়েছেন, তিন দশক মাটির নিচে থাকার পরও অধিকাংশ জিনিস অক্ষত রয়েছে। শুধু কিছু কাগজে সামান্য পানি ঢুকে ক্ষতি হয়েছে। টাইম ক্যাপসুলটি তোলার কাজে সহায়তা করা রোচনা রেডকার, যিনি বর্তমানে শিশু ক্যান্সার ও অস্থিমজ্জা প্রতিস্থাপন ইউনিটের ফেলো, বলেন—‘আমি মাত্র ছয় মাস আগে জিওএসএইচে যোগ দিয়েছি এবং ক্যাপসুলটি তোলার কাজে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। যেই বছরে আমি জন্মেছিলাম, সেই বছরেই এটি মাটিচাপা দেওয়া হয়েছিল।’ হাসপাতালের সিনিয়র হেলথ প্লে স্পেশালিস্ট জ্যানেট হোমস বলেন, ‘পকেট টিভি দেখে অনেক স্মৃতি ভেসে উঠল। আমি আমার স্বামীর জন্যও একটি কিনেছিলাম, যখন তিনি সারা দেশে কোচ চালাতেন। তখন এগুলো খুবই দামি ছিল।’ জিওএসএইচের নির্বাহী পরিচালক জেসন ডসন, যিনি ক্যাপসুল উন্মোচন তদারকি করেন, বলেন—‘এটি ছিল বেশ আবেগঘন মুহূর্ত… যেন প্রজন্মের রেখে যাওয়া স্মৃতির সঙ্গে আমাদের সংযোগ তৈরি হলো।’ প্রিন্সেস ডায়ানা ১৯৮৯ থেকে ১৯৯৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালটির সভাপতি ছিলেন। তিনি বহুবার এখানে সফর করেন, কখনও আবার তাঁর দুই পুত্র প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে সঙ্গে নিয়ে আসেন। এরও আগে, ১৮৭২ সালে ওয়েলসের তৎকালীন রাজকুমারী আলেকজান্দ্রা হাসপাতালের পুরনো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেবার তিনিও একটি টাইম ক্যাপসুল রেখেছিলেন, যাতে ছিল রানী ভিক্টোরিয়ার ছবি ও দ্য টাইমস-এর একটি কপি। তবে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে নতুন হাসপাতাল ভবনের সংস্কার কাজ শেষ হলে জিওএসএইচ একটি নতুন টাইম ক্যাপসুল স্থাপন করার পরিকল্পনা করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব