প্রধানমন্ত্রীর সমালোচনা উপেক্ষা করে লন্ডনের রাস্তায় ফিলিস্তিনপন্থীরা – বর্ণমালা টেলিভিশন

প্রধানমন্ত্রীর সমালোচনা উপেক্ষা করে লন্ডনের রাস্তায় ফিলিস্তিনপন্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ | ৮:০৯ 53 ভিউ
প্রধানমন্ত্রী স্টারমারের সমালোচনা সত্ত্বেও যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) লন্ডনের চারটি ভিন্ন বিশ্ববিদ্যালয়জুড়ে এই বিক্ষোভ চলছে। এটি কিংস কলেজ থেকে শুরু হয়েছে। এরপর লন্ডন স্কুল অব ইকোনমিক্স এবং তারপর ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে যায়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 'দ্য টাইমস' পত্রিকায় একটি লেখেন, ৭ অক্টোবরের নৃশংসতার বার্ষিকীতে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভের পরিকল্পনা করছে। একটি দেশ হিসেবে এটি আমাদের সংস্কৃতি নয়। অন্যদের প্রতি এত কম সম্মান দেখানো ব্রিটিশসুলভ আচরণ নয়। তিনি স্পষ্টতই ফিলিস্তিনের সমর্থনে হওয়া এই বিক্ষোভগুলোকে ইহুদি-বিদ্বেষের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, বিশেষ করে ৭ অক্টোবর, এই দিনটি ইহুদি জনগণের জন্য শোকের দিন হিসেবে মুক্ত রাখা উচিত। তবে আমি এখানে যাদের সাথে কথা বলেছি, তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সবার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। এই পরিস্থিতির মূল খারাপ দিকটি হলো গণহত্যা। এ দিনে প্রতিবাদ করতে না আসাটা তাদের জন্য একটি গুরুতর ভুল হবে। সূত্র: আল জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্দোলনে ক্ষতি ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আর নেই মাঘের শেষে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নতুন করে ১৫ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনের বিরুদ্ধে মার্কিন দাবির প্রমাণ মেলেনি: পর্যবেক্ষক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ট্রাম্পের সমর্থন সত্ত্বেও কেন বিটকয়েনের দাম কমছে? শেষ সময়ের গোলে চেলসিকে আবার হারিয়ে ফাইনালে আর্সেনাল শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০ হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি