প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের – বর্ণমালা টেলিভিশন

প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ১১:৫১ 133 ভিউ
প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার (২২ জুলাই) ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এ এটির উন্মোচন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান রাজনৈতিক, আদর্শগত এবং প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে আঙ্কারা প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। তায়ফুন ব্লক-৪ নামের এ মিসাইলটি মঙ্গলবার ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এ উন্মোচন করা হয়। নতুন মিসাইলটি তুর্কি প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান তৈরি করেছে। এটি তুরস্কের দেশীয়ভাবে উৎপাদিত দীর্ঘতম পরিসরের ব্যালিস্টিক মিসাইল তায়ফুনের হাইপারসনিক সংস্করণ। তুরস্ক টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দুহাজার ৩০০ কেজি ওজনের তায়ফুন ব্লক-৪ মিসাইলটির দৈর্ঘ্য ৬ দশমিক ৫ মিটার এবং পরিসর ৮০০ কিলোমিটার। রকেটসান এক বিবৃতিতে বলেছে, তায়ফুন ব্লক-৪ দীর্ঘ পরিসর অর্জন করেছে। এটি তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি নতুন রেকর্ড স্থাপন করেছে। ৭ টনের বেশি ওজনের এই নতুন সংস্করণটিবহুমুখী ওয়ারহেডের সঙ্গে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর মতো অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু কয়েক কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম। রকেটসান সম্প্রতি তাদের প্রদর্শনীতে বেশ কিছু নতুন ও উন্নত প্রযুক্তি উন্মোচন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য: আত্মাকা : সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য সংস্করণ ‘আকাটা’ সংযুক্ত এই ভয়ংকর অ্যান্টি-শিপ মিসাইলটির পাল্লা ২৫০ কিলোমিটার পর্যন্ত। গোকবোরা : এটি একটি বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (BVR) এয়ার-টু-এয়ার মিসাইল, যা ১০০ নটিক্যাল মাইলেরও বেশি দূরের শত্রু বিমান ধ্বংসে সক্ষম। এরেন : এটি একটি বহুমুখী ও উচ্চগতির অস্ত্র, যা ইউএভি, হেলিকপ্টার কিংবা স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়। এর সর্বোচ্চ পাল্লা ১০০ কিলোমিটারেরও বেশি। ৩০০ ইআর : এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জেট বা ইউএভি থেকে ছোড়া যায় এবং এটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সিমসেক-২ : এটি একটি উপগ্রহ উৎক্ষেপণ যন্ত্র, যার মাধ্যমে ১৫০০ কেজি ওজনের উপগ্রহকে ৭০০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা সম্ভব। রকেটসানের প্রধান নির্বাহী মুরাত ইকিনচি বলেন, রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে তুরস্ককে আমরা একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। প্রতিরক্ষা খাতে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা তুর্কি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?