প্রতিশোধ আর বাঁচার আকাঙ্ক্ষা মিলেমিশে চলবে এবার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ আগস্ট, ২০২৫
৪:৪৪ অপরাহ্ণ
137 ভিউ

প্রতিশোধ আর বাঁচার আকাঙ্ক্ষা মিলেমিশে চলবে এবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ | ৪:৪৪ 137 ভিউ
অ্যাভাটারপ্রেমীদের জন্য এ যেন এক দারুণ চমক। তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর অফিসিয়াল ট্রেলার। গত শুক্রবার মার্ভেলের ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমার মধ্যবিরতিতে দেখানো হয়েছিল ট্রেলারটি। যদিও অনলাইনে তা আগেই ফাঁস হয়ে গিয়েছিল, তবে গত বুধবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা ডিজনি ইউটিউবে মুক্তি দিয়েছে ট্রেলারটির অফিসিয়াল ভার্সন। নির্মাতা জেমস ক্যামেরুনের নতুন এই অধ্যায়ে প্যান্ডোরার চিরচেনা জগৎ বদলে গেছে। ‘দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমায় যেমন ছিল সমুদ্র ও ম্যাটাকাইনা জাতির আবির্ভাব, তেমনি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় আবির্ভূত হয়েছে ভয়ঙ্কর অ্যাশ পিপল। আগ্নেয়গিরির পাদদেশে বসবাসকারী এই জাতি আগুন নিয়ন্ত্রণে পারদর্শী, হিংস্র এবং ক্ষমতালোভী। তাদের নেত্রী ভারাং– যার হাতে পুড়ে যায় জ্যাক সুলি ও নেতিরিদের শান্ত আবাসভূমি। ভয়ঙ্কর এই চরিত্রে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’-খ্যাত ওনা চ্যাপলিন। প্রথম দুই কিস্তির মতোই জ্যাক সুলি ও নেতিরি চরিত্রে অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। তবে এবার তাদের সামনে নতুন এক শত্রু, নতুন এক চ্যালেঞ্জ। মার্কিন একাধিক গণমাধ্যমে জেমস ক্যামেরুন জানিয়েছেন, ‘এই পর্বে দর্শক প্যান্ডোরার একেবারে নতুন দিক দেখবে। আগুন, ছাই আর আবেগে মোড়ানো এই কাহিনি হবে আরও গভীর, আরও মানবিক। আমরা এমন এক অ্যাডভেঞ্চারের জগতে যাচ্ছি, যেখানে ভালোবাসা, হারানো, প্রতিশোধ আর বাঁচার আকাঙ্ক্ষা মিলেমিশে যাবে।’ নির্মাতা আরও জানান, ‘দ্য ওয়ে অব ওয়াটার’ ও ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ আসলে একই গল্পের দুই অংশ। প্লট বড় হয়ে যাওয়ায় গল্পটিকে দু’ভাগে ভাগ করতে হয়েছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ ও ২০২২ সালের ‘দ্য ওয়ে অব ওয়াটার’। এই দুই সিনেমা মিলে বিশ্বজুড়ে আয় করেছে ৫.২ বিলিয়ন ডলার। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর মাধ্যমে আবারও বক্স অফিস কাঁপাতে প্রস্তুত অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজি। প্যান্ডোরার ছাইয়ের নিচে কী আছে, সেটা জানতে অধীর আগ্রহে দিন গুনছেন দর্শক। চলতি বছরের ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এই তৃতীয় কিস্তি। এরপর ২০২৯ ও ২০৩১ সালে আসবে আরও দুটি পর্ব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত