পুলিশ ডেকে প্রতিবেশীকে আটকের দাবিতে আত্মহত্যার চেষ্টা, গৃহবধূ গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫
১০:১৪ পূর্বাহ্ণ
159 ভিউ

পুলিশ ডেকে প্রতিবেশীকে আটকের দাবিতে আত্মহত্যার চেষ্টা, গৃহবধূ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ১০:১৪ 159 ভিউ
চাঁপাইনবাবগঞ্জ শহরে লিখিত কোনো অভিযোগ ছাড়াই পুলিশ ডেকে উত্যক্তের অভিযোগে এক প্রতিবেশীকে আটকের দাবিতে পুলিশের উপস্থিতিতে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টার অভিযোগে সায়েমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের টিকরামপুর মহল্লার শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ‘৯৯৯’ মারফৎ পুলিশ ডাকেন সায়েমা। সদর থানার এএসআই আকুব্বর আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি এক প্রতিবেশীর প্রতি উত্যক্তের অভিযোগ এনে তাকে আটকের দাবি জানাতে থাকেন। পুলিশ প্রথমে এ ব্যাপারে তাকে থানায় লিখিত অভিযোগ করতে বলেন। এ ছাড়াও পুলিশ তাৎক্ষণিক তদন্তে ওই গৃহবধূর অভিযোগের কোনো সত্যতা পায়নি। এ অবস্থায় ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে যে ঘরে তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন সেই ঘরের একটি খোলা জানালা দিয়ে এএসআই আকুব্বর ওই নারীর সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলিয়ে দিতে সক্ষম হন। ওসি তাৎক্ষণিক ওই নারীকে আশ্বাস দেন যে, যাকে তিনি আটকের দাবি করছেন তাকে অবিলম্বে আটক করা হবে। ওসি এভাবে ওই নারীকে বুঝিয়ে আত্মহত্যা করা থেকে নিবৃত্ত করেন। পরে তাকে থানায় আনা হয়। ওসি বলেন, প্রাথমিক তদন্তে ওই নারীর আচরণ সন্তোষজনক নয় বলে এলাকাবাসী জানিয়েছে। এমনকি তার স্বামীও জানিয়েছেন যে, তার স্ত্রী জেদী প্রকৃতির। মেয়েটির স্থায়ী বাড়ি শহরের পিটিআই এলাকায়। ওই মহল্লায় তিনি কাঠের আড়তের শ্রমিক স্বামীকে নিয়ে ভাড়া থাকেন। ওসি আরো বলেন, পুলিশের উপস্থিতিতে সে আত্মহত্যায় সক্ষম হলে পুলিশ বড় ধরনের বিপদে পড়ত। এ ছাড়া প্রাথমিক তদন্তে জানা গেছে, যে ব্যক্তিকে সায়েমা আটকের দাবি করছিলেন, সেই ব্যক্তির স্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব। তারই জেরে তিনি একাজ করেন। এ ঘটনায় এএসআই আকুব্বর বাদী হয়ে পুলিশকে হয়রানি ও আত্মহত্যা চেষ্টার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী