পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ জুলাই, ২০২৫
৮:৫১ পূর্বাহ্ণ
213 ভিউ

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ | ৮:৫১ 213 ভিউ
সারা দেশে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে—অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কে কোথায় বদলি: বদলি কর্মকর্তাদের মধ্যে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদরদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা খান জাহানকে পিবিআইয়ে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে এপিবিএনে, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে। এছাড়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে—পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেলে, সিএমপির সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনকে যশোর জেলার নাভারন সার্কেলে, এটিইউয়ের সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেনকে নৌ পুলিশে, পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ সুপার সৈয়দ ফয়েজ আহমেদকে টিডিএসে, কেএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) আজম খানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামানকে এপিবিএনে এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারমান আলীকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী