পীরগাছায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

পীরগাছায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১০:৫৮ 81 ভিউ
রংপুরের পীরগাছায় সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমত চর (দক্ষিণপাড়া) গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলমগীর হোসেন ওরফে আল আমিন (২০) ওই গ্রামের আব্দুল গনির ছেলে। এ ঘটনায় পীরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, আলমগীর হোসেন ওরফে আল আমিন একই গ্রামের আব্দুস সামাদের বসতবাড়ির ঘরের সিলিংফ্যান মেরামত করার জন্য যান। বৈদ্যুতিক কাজ করার সময় ফ্যানের মধ্যে বিদ্যুতায়িত হয়ে থাকলে ফ্যানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে থানা ওসি (তদন্ত) নাহিদ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?