পার্বত্য চট্টগ্রামের বনে আছে চিতা বাঘ – বর্ণমালা টেলিভিশন

পার্বত্য চট্টগ্রামের বনে আছে চিতা বাঘ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ | ৮:০১ 176 ভিউ
পার্বত্য চট্টগ্রামের একটি বনে চিতাবাঘের সন্ধান পেয়েছে ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স (সিসিএ) নামের বন্যপ্রাণীবিষয়ক একটি সংস্থা। ক্যামেরার ফাঁদ পেতে তারা তুলেছে বাঘের ছবিও। এতে দেখা যায়, সংরক্ষিত একটি বনে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। সিসিএ তাদের ফেসবুক পেজে এই ছবি বুধবার প্রকাশ করেছে। তবে পার্বত্য চট্টগ্রামের কোন এলাকার বনে এই ছবি মিলেছে; নিরাপত্তাজনিত কারণে তা প্রকাশ করেনি তারা। সিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, জুন মাসে পার্বত্য চট্টগ্রামের একটি বনে এক চিতার দেখা মিলেছে। এক মাস আগে থেকে এই ক্যামেরা সেখানে স্থাপন করা হয়। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, পার্বত্য চট্টগ্রামে চিতা বাঘ আছে। তবে বন্য প্রাণীর সঠিক ঠিকানা যাতে কেউ শিকারীরা না পায় সে কারণে এলাকার নাম প্রকাশ করিনি আমরা। তবে বুধবার রাতে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফেসবুক পেজে চিতা বাঘের দুটি ছবি দেওয়া হয়। সেটাতে দেখা যায়, বনের মধ্যে চিতা বাঘটি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এক ভিডিওতে বাঘবিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম মনিরুল এইচ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের বনে চিতা থাকার খবরটা খুবই আশাপ্রদ। তবে কোন বনে কী সংখ্যক চিতা বাঘ রয়েছে, তা বলা কঠিন। তিনি জানান, যে চিতা বাঘটির ছবি বুধবার প্রকাশ করা হয়েছে, সেটিকে পূর্ণবয়স্ক মনে করছেন গবেষকেরা। তবে এটা নিয়ে আরও পর্যবেক্ষণ এবং গবেষণা চালানো দরকার। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট বনটি বান্দরবানে বলে ধারণা করেছেন অনেকে। বান্দরবানের চিম্বুক রেঞ্জ, মোদক রেঞ্জ, রেং তলাং রেঞ্জের রাতের জঙ্গলে প্রায়শই অদ্ভুত পশুপাখির শব্দ শোনা যায় বলে মন্তব্য করেন অনেকে। এসব বনে বানর, মেছোবাঘ, ধূসর বনমোরগ আর সবুজ বোড়া সাপ দেখেছেন বলে উল্লেখ করেন বি ডি রায়হান নামের এক ব্যক্তি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই