নিউজ ডেক্স
আরও খবর
রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন
‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট
দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু?
বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনুষ্ঠিত
২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে
কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম
‘পাঠালি’ গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৬
রাজধানীর মোহাম্মদপুর থেকে পাঠালি গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এ অভিযান চালানো হয়। এ দিন পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অপর ১৪ জন হলেন- সাবিত ইবনে, রফিকুল ইসলাম, ফারুক, আরিফ, সাজ্জাদ, আলামিন, রাকিব মিয়া, মেহেদি হাসান বাপ্পি, সলেমান, আখতারুজ্জামান টিটপ, বায়োজিদ ওরফে রানা, রায়হান, রাজু ও সুজন।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গত ১৪ মে রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় বাগবিতণ্ডার জের ধরে পাঠালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জন নিজের দলের রাব্বি, সাব্বির, কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কোপায়। এ ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এর আগে পাঠালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাহিন ও পিঁপড়া রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে রায়েরবাজারের বোটঘাট এলাকা থেকে চাপাতিসহ ইয়াসিনকে করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাদিরাবাদ থেকে শরীফকে গ্রেপ্তার করা হয়। এরপর শরীফের তথ্যে বোটঘাট খালপাড় থেকে আরেকটি চাপাতি উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]