পাকিস্তান-আফগানিস্তানকে বিভেদ কমিয়ে ঐক্যের ডাক ইরানের – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তান-আফগানিস্তানকে বিভেদ কমিয়ে ঐক্যের ডাক ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ | ৬:৩৮ 57 ভিউ
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। বুধবার এক আলোচনাসভায় পেজেশকিয়ান বলেন, মুসলিম জাতিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করাই শত্রুদের স্থায়ী কৌশল। তিনি বলেন, ‌‘সংঘাত ও বিভাজন কোনো মুসলিম দেশের কাম্য নয়। এগুলো আন্তর্জাতিক জায়নবাদের ষড়যন্ত্রের ফল।’ ইরানের প্রেসিডেন্ট জানান, পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক উত্তেজনা ইরানসহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে, কারণ দুই দেশই ইরানের প্রতিবেশী। তিনি বলেন, অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি ও ইতিহাসের বন্ধনে আবদ্ধ মুসলিম দেশগুলোকে শান্তি, ন্যায় ও অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘ইরান সংলাপকে উৎসাহিত করতে, উত্তেজনা প্রশমনে ও দুই প্রতিবেশী দেশের সম্পর্ক জোরদারে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। সংলাপ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর পথ।’ তিনি আরও বলেন, ‘এই অঞ্চল এখন আগের যেকোনো সময়ের তুলনায় শান্তি, ঐক্য ও সহযোগিতা বেশি প্রয়োজন। আমি বিশ্বাস করি, উভয় দেশের সরকার ও জনগণ প্রজ্ঞা ও সংযমের মাধ্যমে মতপার্থক্য মিটিয়ে ফেলবে।’ বুধবার বিকেল ৬টা স্থানীয় সময় থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পুনরাবৃত্ত সংঘর্ষের প্রেক্ষিতে একটি স্বল্পস্থায়ী বিরতি হিসেবে দেখা হচ্ছে, যা সহিংসতা আরও বাড়ার আশঙ্কা সাময়িকভাবে কমিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি