পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ৩০ বেসামরিক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫
৭:২৯ পূর্বাহ্ণ
98 ভিউ

পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ৩০ বেসামরিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:২৯ 98 ভিউ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, সোমবার ভোররাতে সংঘটিত এ ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়, হামলায় চারটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বিরোধী দলের সংসদ সদস্য ইকবাল আফ্রিদি অভিযোগ করেছেন, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী রাতের আঁধারে এ হামলা চালায়। তবে সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, নিহতদের মধ্যে সাতজন নারী ও চারজন শিশু রয়েছে। তিনি বলেন, তিরাহ ভ্যালি পাকিস্তান-আফগান সীমান্তের কাছে অবস্থিত, যেখানে দীর্ঘদিন ধরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয়। সাম্প্রতিক মাসগুলোতে এ এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। খাইবার পখতুনখোয়া পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এ প্রদেশে ৬০৫টি সন্ত্রাসী হামলা হয়েছে, যেখানে অন্তত ১৩৮ বেসামরিক ও ৭৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুধু আগস্ট মাসেই ১২৯টি হামলা ঘটে। বিমান হামলার পর সোমবার বিকেলে পাশের একটি শহরে প্রায় দুই হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। অন্যদিকে ভারতের গণমাধ্যমগুলো দাবি করেছে, খাইবার পখতুনখোয়ার তিরাহ ভ্যালির মাত্রে দারা গ্রামে পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে পাকিস্তানি যুদ্ধবিমানগুলো টানা আটটি এলএস-৬ বোমা নিক্ষেপ করে। এর আগে রোববার পাকিস্তান সেনাবাহিনী ডেরা ইসমাইল খান জেলায় একটি গোয়েন্দা অভিযানে সাতজন টিটিপি সন্ত্রাসী নিহতের দাবি করেছিল। ১৩ ও ১৪ সেপ্টেম্বরও অন্তত ৩১ জন টিটিপি সদস্যকে হত্যা করা হয়েছিল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে টিটিপির হামলার মাত্রা বেড়েছে। সন্ত্রাসীরা ঘনবসতিপূর্ণ এলাকায় আস্তানা বানায় এবং বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে, ফলে সীমান্তবর্তী অঞ্চলে বেসামরিক প্রাণহানির আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। সূত্র : এনডিটিভি, এএফপি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ