পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ | ৯:২০ 121 ভিউ
লক্ষ্য ১১১ রান, পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনো এত কম রান তাড়া করতে হয়নি বাংলাদেশকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত কম রান তাড়ায় কখনো হারেওনি বাংলাদেশ। রেকর্ডের পাতায় বিশ্বাস রাখলে এ ম্যাচে বাংলাদেশের হেসেখেলেই তো জেতার কথা। কিন্তু শুরুটা হলো কী দুঃস্বপ্নের মতো! প্রথম ওভারে তানজিদ হাসান তামিম আউট, তৃতীয় ওভারে লিটন দাস! ১৪ বলের মধ্যে সালমান মির্জার দুই ডেলিভারিতে দুই ব্যাটসম্যান প্যাভিলিয়নে, স্কোরবোর্ডে রান তখনো ৭। মিরপুরের ভরা গ্যালারির উত্তেজনায় যেন কেউ পানি ঢেলে দিল! কিন্তু শ্রীলঙ্কায় শেষ দুই টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে সিরিজ জেতা বাংলাদেশ এরপর বোঝাল, শ্রীলঙ্কায় ওই দুই ম্যাচ ফ্লুক ছিল না। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ওপেনার পারভেজ হোসেন ইমন গড়লেন ৭৩ রানের জুটি। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে ফিরলেন, তবে ওয়ানডে গতির ওই ইনিংস নিয়ে আপত্তি তোলার কিছু নেই। রানরেটই যেখানে ৬-এর নিচে দরকার, হৃদয়ের ১০০-র নিচের স্ট্রাইকরেট নিয়ে কিছু বলার কী থাকতে পারে! তারওপর যে নিদারুণ পরিস্থিতিতে আসা ওই ইনিংস যেখানে বাংলাদেশকে প্রায় জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে! হৃদয় আউট হওয়ার সময়ই ম্যাচে একেবারে বাংলাদেশের হাতের মুঠোয়, আর ইমন তো অন্য প্রান্তে ছিলেনই। ইমন ম্যাচ শেষ করেই ফিরলেন, হৃদয় আউট হওয়ার ক্রিজে যাওয়া জাকের আলীকে নিয়ে শেষদিকে চার-ছক্কায়ই সব হিসাব শেষ করে দিলেন। আর সে পথে ছক্কা মেরেই ৩৪ বলে পেয়ে গেলেন নিজের ফিফটি। শেষ পর্যন্ত ইমনের ৩৯ বলে ৩ চার ৫ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস, আর চার মেরে জয়ের সমীকরণ মিলিয়ে দেওয়া জাকের আলীর ১০ বলে ১৫ রানে বাংলাদেশ ৭ উইকেটেই ম্যাচ জিতে গেল। তখনো ইনিংসে বাকি ২৭ বল!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান