নিউজ ডেক্স
আরও খবর
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার
‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’
রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক
পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট
ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা
পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই
ঢাকার সাভারে মাদ্রাসা পড়ুয়া এক ছেলে শিক্ষার্থীকে দিনের পর দিন ধর্ষণের দায়ে প্রতিষ্ঠানের মুহতামিমকে (অধ্যক্ষ) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৬ই জুন, মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে সাভার মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাওলানা গোলাম রাব্বানী। তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকার ‘শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদ্রাসা’র মুহতামিম হিসেবে কর্মরত ছিলেন।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ আনা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার রাতেই সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৭৩) রুজু করা হয়।
মামলা দায়েরের পর সাভার মডেল থানা পুলিশের একটি চৌকস দল তেঁতুলঝোড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এদিকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের এমন ন্যাক্কারজনক আচরণ ও ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ এবং প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ই জুন তাকে আদালতে পাঠানোর পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]