পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে ১৪ ইসরাইলি মন্ত্রীর চিঠি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ জুলাই, ২০২৫
৫:৪৯ অপরাহ্ণ
144 ভিউ

পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে ১৪ ইসরাইলি মন্ত্রীর চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ | ৫:৪৯ 144 ভিউ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী তাকে আহ্বান জানিয়েছেন, তিনি যেন অবিলম্বে দখলকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করেন। খবর মিডল ইস্ট মনিটরের। বুধবার সন্ধ্যায় নেতানিয়াহুকে লেখা একটি চিঠিতে তারা এ আহ্বান করেন। ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ চিঠিটি শেয়ার করেছেন। এতে স্বাক্ষরকারী মন্ত্রীরা সরকারকে আহ্বান জানিয়েছেন ‘আগামী ২৭ জুলাই শেষ হতে চলা নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই জুডিয়া ও সামারিয়ায় (পশ্চিম তীর) ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে।’ চিঠিতে তারা যুক্তি দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বর্তমান কৌশলগত অংশীদারত্ব, সমর্থন ও পৃষ্ঠপোষকতা—এই পদক্ষেপ (পশ্চিম তীরকে দখল করা) নেওয়ার জন্য একটি অনুকূল সময় তৈরি করেছে।’ চিঠিতে আরও সতর্ক করা হয়েছে যে, অবশিষ্ট জমিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরাইলের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ তৈরি করবে। চিঠিতে স্বাক্ষরকারী মন্ত্রীদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, জ্বালানি, যোগাযোগ, পরিবহন, বিচার, পর্যটন, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাসী বিষয়ক, শিক্ষা, সামাজিক সমতা, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী এবং নেসেট স্পিকার আমির ওহানা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব