ন্যায়বিচার নিশ্চিত হলে আর কোনো জালিম এ দেশে ফিরে আসবে না: জামায়াত আমির – বর্ণমালা টেলিভিশন

ন্যায়বিচার নিশ্চিত হলে আর কোনো জালিম এ দেশে ফিরে আসবে না: জামায়াত আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:২৬ 110 ভিউ
ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো জালিম এ দেশে ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ মে) সকালে আজিমপুর কবরস্থানে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের কবর জিয়ারতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান জানান, মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আওয়ামী সরকারের হেনস্তা, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন তিনি। তিনি বলেন, আইনজীবীরা আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করলে দেশের মানুষ সুবিচার পাবেন। কিন্তু বর্তমানে আইনজীবীদের মধ্যে তা দেখা যায় না। তিনি আরও বলেন, আমরা যে রকম অত্যাচারের শিকার হয়েছি, সে রকম শিকার অন্য কোনো দল হয়নি। আমাদের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে। জেলে হত্যা করা হয়েছে। এটিএম আজহার ন্যায়বিচার পাবেন প্রত্যাশা করে জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, তিনি মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন। জুলাই আন্দোলনের ন্যায়বিচার হলে ভবিষ্যতে জালিম আর বারবার এ দেশে ফিরে আসতে পারবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী