নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
৯:১৭ পূর্বাহ্ণ
97 ভিউ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৭ 97 ভিউ
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, তিনি ৬ মাসের বেশি দায়িত্বে থাকবেন না। আগামী বছর ৫ মার্চের নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। গত শুক্রবার শপথ নেওয়ার পর রোববার প্রথম বক্তব্যে কার্কি বলেন, “এই দায়িত্ব নেওয়ার ইচ্ছা আমার ছিল না। রাজপথের ওঠা তরুণদের আওয়াজের কারণে বাধ্য হয়ে আমি দায়িত্ব নিয়েছি।” নেপালে জেন-জি (তরুণ প্রজন্ম)-র নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। আন্দোলনে অন্তত ৭২ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরে সহিংস দুর্নীতিবিরোধী আন্দোলনে রূপ নেয়। এ সময় পার্লামেন্ট ভবনে আগুন দেওয়া হয় এবং রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করা হয়। আন্দোলনের মুখে সরকারের পতনের পর নেপালের জেন-জি আন্দোলকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনার পর কার্কিকে প্রধানমন্ত্রী করা হয়। কার্কি বলেন, জেন-জি প্রজন্মের চিন্তা-ভাবনা অনুযায়ী কাজ করতে হবে। এই প্রজন্ম যা দাবি করছে, তা হল দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা। সুশীলা কার্কি নেপালের সাবেক প্রধান বিচারপতি হিসেবে সুপরিচিত এবং একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসেবে সমাদৃত। তবে প্রায় ১১ মাসের প্রধান বিচারপতির মেয়াদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল। এখন কার্কি ও তার মন্ত্রিসভার সামনে আইনশৃঙ্খলা ফেরানো, পার্লামেন্ট ভবন ও অন্যান্য ধ্বংস হওয়া গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্নির্মাণ এবং জেন-জি প্রজন্মকে আশ্বস্ত করার মতো একাধিক চ্যালেঞ্জ রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী