নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা – বর্ণমালা টেলিভিশন

নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৯ 72 ভিউ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালীন সভাকক্ষ থেকে বেরিয়ে যান নিহত এক ইসরায়েলি সেনার বাবা। তিনি নেতানিয়াহুর বক্তব্য বয়কট করেন এবং সভাকক্ষের বাহিরে বিক্ষোভরতদের সঙ্গে যোগ দেন। জানা গেছে, জাতিসংঘের সভাকক্ষ থেকে ওয়াকআউট করা ওই ব্যক্তির নাম রুবি চেন। তার ছেলে ইটাই চেন ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন। ইটাই ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) সদস্য এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দ্বৈত নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, নিহতের মরদেহ হামাস গাজায় নিয়ে যায়। রুবি চেন বিশেষভাবে নিউইয়র্কে এসেছিলেন নেতানিয়াহুর বক্তব্য শোনার জন্য, এই আশায় যে হয়তো তিনি গাজায় আটক বন্দিদের ভবিষ্যৎ নিয়ে কিছু বলবেন। তবে নেতানিয়াহু যখন গাজায় আটক ইসরায়েলি বন্দিদের তালিকা পাঠ করছিলেন, তখন ইটাইয়ের নাম উচ্চারণ করা হয়নি। কারণ তালিকায় শুধু জীবিত বলে ধারণা করা ব্যক্তিদের নামই ছিল। এ নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন রুবি চেন। বিবিসিকে তিনি বলেন, ‘নেতানিয়াহু যখন ২০ জন জীবিত বন্দির নাম বলতে শুরু করলেন, তখন আমার ছেলের নাম উল্লেখই করলেন না। এতে তিনি আমাকে কোনো সম্মান দেখাননি।’ ক্ষুব্ধ হয়ে তিনি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে আসেন এবং বাইরে চলমান বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। এ সময় তিনি বলেন, ‘এখন সময় এসেছে এই অন্তহীন যুদ্ধের দুই বছর নিয়ে ভাবার। এই যুদ্ধে অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি রক্ত ঝরেছে। উভয় পক্ষের জন্যই দুঃখ-কষ্ট সীমাহীন।’ বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে, গাজায় চলমান সংঘাত শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, ইসরায়েলি সমাজের ভেতরেও গভীর ক্ষোভ, হতাশা ও বিভক্তি সৃষ্টি করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের দাম বাড়ল স্বর্ণের, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস