নিখোঁজের ৩ ঘণ্টা পর গর্তে মিলল ২ শিশুর লাশ – বর্ণমালা টেলিভিশন

নিখোঁজের ৩ ঘণ্টা পর গর্তে মিলল ২ শিশুর লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১০:৫৪ 123 ভিউ
বাড়ির উঠানে খেলতে খেলতে পাঁচ বছর বয়সি মামাতো-ফুফাতো দুই ভাই মেহেদী ও উবায়েদ সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের হদিস মিলছিল না। রাত সাড়ে ৯টার দিকে পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তের পানিতে মিলল তাদের লাশ। রোববার কিশোরগঞ্জের শহরতলী মোল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বেপারি বাড়ির মকবুল মিয়ার ছেলে মেহেদী হাসান (৫) গত পরশু তার মায়ের সঙ্গে কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। রোববার বিকালে মামা মমিন মিয়ার ছেলে উবায়েদ উল্লাহর সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলায় মেতে ওঠে। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৯টার দিকে পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে- খেলার একপর্যায়ে ওই গর্তের দিকে গিয়ে তারা পড়ে যায়। এতে ডুবে তাদের মৃত্যু হয়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোহেল ও তার স্ত্রীর বিচার শুরুর বিষয়ে শুনানির দিন ধার্য হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮ ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫ সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় টানা দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কারণ কী? কোন রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় গ্রুপ ‘বি’? কুরবানি কবুল না হওয়ার ভয়াবহ ৫ ভুল— নিয়ত ঠিক না হলে সব আমলই ব্যর্থ! স্বস্তি সাধারণ করদাতাদের, করমুক্ত আয়সীমা বাড়ল দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার ২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? টানা দু’দিন কমার পর ফের বাড়ল তেলের দাম ইরানের সঙ্গে আলোচনা ‘বর্ডারলাইনে’ আছে: ট্রাম্প এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি দিল ইরান ঘুচবে কি দুঃখ তিস্তাপারে