নাটোরে সড়কে ৮ জন নিহত ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫
১১:৪৯ পূর্বাহ্ণ
156 ভিউ

নাটোরে সড়কে ৮ জন নিহত ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ১১:৪৯ 156 ভিউ
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ মোট আটজন নিহত হওয়ার ঘটনায় যৌথ অভিযানে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে বড়াইগ্রামের আইরমাড়ি ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ট্রাকচালক মহির উদ্দিন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে। নিহতরা হলেন- একই পরিবারের সদস্য ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬০), আঞ্জুমান (৭৫), সেলিম (৬০), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫), শিমা খাতুন (৩৫) ও মাইক্রোবাসচালক সাহাবুদ্দিন (৩৫)। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়ি ইউনিয়নের ধর্মদহ গ্রামে। জানা গেছে, নিহতরা মাইক্রোবাসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর বাকি তিনজনেরও মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী নাজিম উদ্দিন নান্নু জানান, ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাওয়া একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ তেলপাম্প এলাকায় পৌঁছলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন মারা যান। এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। মামলাটি করা হয় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৫/৯৮/১০৫ ধারায়। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তবে র‍্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে তাকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী