নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলা: নিহত ৩০

নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলা: নিহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ১০:৩৭ 15 ভিউ
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। হামলা চালিয়ে লোকজনকে হতাহত করার পাশাপাশি মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে নাইজারের ডেমো গা্রামের কাসুয়ান দাকি মার্কেটে ঘটেছে এ হামলা। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন বলেন, রোববার মোটর সাইকেলে চেপে বেশ কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ জন এবং আহত হন আরও বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা। স্থানীয় লোকজনের কাছে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। রয়টার্সকে আবিওদুন আরও বলেন, “হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে পুলিশ তৎপরতা শুরু করেছে।” হামলায় আহত দাউদা সাকুল্লে নামের এক ব্যক্তি রয়টার্সকে বলেন, “ডাকাতরা এমনকি নারী-শিশুদেরও রেহাই দেয়নি। হামলার সময় মার্কেটে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিলো না। আমরা মার্কেটে লাশ খুঁজছি।” এদিকে এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেছেন, হামলায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। “অপহরণের শিকার সবাইকে যত শিগগির সম্ভব উদ্ধার করতে প্রশাসনকে বলা হয়েছে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে বন-জঙ্গলের নিকটবর্তী অঞ্চলগুলোতে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে”, বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট। এই হামলার প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকের মুখে ৩০০ যন শিক্ষার্থীকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। সেই শিক্ষার্থীদের সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র : রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর