নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ আগস্ট, ২০২৫
৭:৪৫ পূর্বাহ্ণ
208 ভিউ

নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫ | ৭:৪৫ 208 ভিউ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির জন্য নয়, বরং ইউক্রেনে নতুন সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর: আল জাজিরা। জেলেনস্কি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে পুতিন ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখাবেন এবং আগের মতোই যুদ্ধ চালিয়ে যাবেন। রুশ বাহিনী যুদ্ধ শেষের প্রস্তুতি না নিয়ে বরং পুনর্বিন্যাস করছে, যা নতুন হামলার ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনের দক্ষিণ ফ্রন্টের মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোশিন বলেন, জাপোরিঝঝিয়া অঞ্চল থেকে কিছু ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া, সম্ভবত নতুন আক্রমণের উদ্দেশ্যে। ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু এলাকা ছাড়তে হতে পারে, তবে কিয়েভ তা নাকচ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জোর দিয়ে বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ তার স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতেই নির্ধারিত হবে। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া সময় নিচ্ছে শুধু সামরিক প্রস্তুতির জন্য, যুদ্ধ শেষ করার জন্য নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী